দাকোপে উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির মরহুম পিতাকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহসভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সরোজিত কুমার রায়, জয়ন্তী রানী সরদার, শেখ আবদুল কাদের, শেখ শফিকুল ইসলাম আক্কেল, সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, মিহির মন্ডল, মানষ মুকুল রায়, অধ্যাপক দুলাল রায়, অধ্যাপক নারায়ন রায়, এবিএম রুহুল আমিন, শেখ রফিকুল ইসলাম, সঞ্জিব মন্ডল, তুষার কান্তি রায়, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, মাসুম আলী ফকির, মনিরুল ইসলাম শিকদার, রবার্ট জীবন্ত নাথ, সুশংকর বাছাড়, অসীম রায়, স্বপন কুমার সরকার, চম্পা রানী রায়, প্রদীপ সরকার, সত্যেন্দ্রনাথ রায়, ক্ষিতিশ চন্দ্র রায়, কণিকা বৈরাগী, দেবেন্দ্রনাথ মিস্ত্রি দেবু, তপন কুমার রায়, নিহার মন্ডল, সরোজিত রায় কুঞ্জু, মৃনাল কান্তি মল্লিক, জুলফিক্কার গাজী জুলু, ডাঃ মোশারেফ হোসেন, অরবিন্দু সরদার, নিত্যুরঞ্জন কবিরাজ, অপরাজিতা মন্ডল অপু, অধ্যাপক সুপদ রায়, লিপিকা বৈরাগী, শেখ গোলাম হোসেন, কমলেশ গোলদার, গোবিন্দ বিশ্বাস, জিএম এহতেশাম রেজা, রতন মন্ডল, লিটন সরদার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভূমিদাতা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ শেখ আবুল হোসেনের মরহুম পিতা শেখ আরশাদ আলীকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।