খুলনা জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামীলীগনেত্রী জয়ন্তী রানী সরদার করোনা মোকাবেলায় দাকোপ প্রেসক্লাবে মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছেন।
গতকাল সকালে তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের নিকট স্বাস্থ্য সামগ্রী স্যানিটাইজার, মাস্ক তুলে দেন। এ সময় দাকোপ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জি এম আজম, নির্বাহী সদস্য পারুল বেগম, সদস্য এস এম মামুনুর রশিদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।