খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) অভিযানে ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খালিশপুর থানা এলাকার মোঃ ইমরান হোসেন(৩০)ও মোঃ শান্ত(১৯) সাতক্ষীরা সদর থানা এলাকার মোঃ আমানুল্লাহ@পল্টু(২৭) যশোর জেলার শার্শা থানা এলাকার মোঃ নাজমুল হাসান(২৩) খুলনা সদর থানা এলাকার মাহাফুজুর রহমান মিল্টন(৫০) এবং সোনাডাঙ্গা মডেল থানা এলাকার উজ্জ্বল শেখ(২৪), পিতা-মৃত: মতলেব শেখ কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০৩কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রুজু করা হয়েছে।