বাগেরহাটের মোরেলগঞ্জ রিপোর্টার্স ক্লাব এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (৬ এপ্রিল) সকালে পাল পট্টি রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক জনতা’র মোরেলগঞ্জ প্রতিনিধি রাজীব আহসান রাজুকে সভাপতি ও দৈনিক জনকন্ঠে’র গণেশ পালকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শাহাজাহান আলী খান (দৈনিক মানবজমিন), সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), অর্থ ও দপ্তর সম্পাদক টিএম মনির হোসেন (দৈনিক খুলনাঞ্চল) কার্যনির্বাহী সদস্য- এইচ এম মইনুল ইসলাম (ঋঘঝ) মশিউর রহমান মাসুম (বাংলাদেশ প্রতিদিন) মেহেদী হাসান নিয়াজ (দৈনিক সংগ্রাম) ও শেফালী আক্তার (দৈনিক দেশ জগত)।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এইচএম মইনুল ইসলাম। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।