রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর নগরীর মুসল্লীদের ঈদের নামাজের সুবিদার্থে কালেক্টরেট ঈদগাহ মাঠ সংস্কার, সুন্দর্য বর্ধন ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ¦ মাহমুদুর রহমান টিটু, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গেলম রব্বানী, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, বিশিষ্ট ঠিকাদার ওয়াসিম বারি রাজ, রংপুর কোট মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা হাফিজুল ইসলাম, রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।