বগুড়ার শেরপুরে র্যাব ১২ এর অভিযানে সীমাবাড়ি বাজার এলাকা থেকে ৪ এপ্রিল রাতে ৪৭৬ বোতল ফেন্সিডিল সহ কারিমুল ইসলাম(৩৮) ও রাসেল (২২) কে আটক করেছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিন ভঅদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে করিমুল ইসলাম ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাসেল দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। ৪ এপ্রিল সোমবার রাত ১২ টার দিকে সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন পশ্চিম পার্শ্বে বগুড়া টু ঢাকা মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন, নগদ- ৩,৪৩৯(তিন হাজার চারশত ঊনচল্লিশ) টাকা এবং ০১ টি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করেন।
এ ব্যাপারে র্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।