বগুড়ার শেরপুরের গোসাইবাড়ি কলোনি গ্রামে ৫ এপ্রিল মঙ্গলবার সকালে মনের বিষন্নতা সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে কোরবান আলী (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়ের গোসাইবাড়ি কলোনি গ্রামের মৃত ঘোষাল ফকিরের ছেলে কোরবান আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগতেছিল। অনেক ডাক্তার দেখিয়েও কোন প্রকার ফল না পাওয়ায় মনের বিষন্নতায় সকলের অজান্তে ৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টার দিকে জমিতে দেয়া গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট ও বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।