ফরিদপুর জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা” বিষয়ক দুই দিনের ওরিয়েন্টশন কোর্স শুরু হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে জেলা প্রশাসন ফরিদপুর ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কোর্সে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাছলিমা আলী।
ওরিয়েন্টশন কোর্সে আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী মেরুনা আক্তার।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন আলী।
এছাড়াও ওরিয়েন্টশন কোর্সে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আসলাম মোল্যা, সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আ: রাজ্জাক মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, শিক্ষা অফিসারসহ ফরিদপুর জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ওরিয়েন্টশন কোর্সটি শেষ হবে বুধবার বিকেলে।