মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের অবস্থিত বি পি উচ্চবিদ্যালয়ের নাম সংশোধন করে বনমালী পরমেশ্বর উচ্চবিদ্যালয় রাখা হয়েছে। এ উপলক্ষে গত রোববার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি, সাবেক গভর্নর কছিম উদ্দীন আহম্দে, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আ.লীগ নেতা সাজেদুল ইসলাম চম্পা, সাবেক শিক্ষক আবদুল জব্বার, শিক্ষক কামরুজ্জামান নান্নু, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ প্রমুখ। ওই স্কুলের প্রধান শিক্ষক সোমবার পবিত্র কুমার বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচারকের এক আদেশের পরিপেক্ষিতে আমার স্কুলের পুর্ণাঙ্গ নাম (বনমালী পরেমেশ্বর উচ্চ বিদ্যালয়) নামফলক লেখা হয়েছে।