বগুড়া র্যাব-১২ একটি আভিযানিক দল (৪ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় বগুড়া বনানী মোড় পর্যটন মোটেল এর গেইটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সানোয়ার হোসেন (২২) নাম এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সরোয়ার হোসেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ডাঙ্গাপাড়া এলাকার হজরত আলীর পুত্র।
র্যাব-১২, বগুড়ার স্পেশাল কোম্পানীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন বলেন, গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী বাসে করে এক ব্যক্তি তার নিজ হেফাজতে রেখে ফেনসিডিল বহন করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে র্যাব-১২ বগুড়া একটি আভিযানিক দল বগুড়া বনানী মোড় পর্যটন মোটেল এর গেইটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন বাস ছাড়াও বিভিন্ন বাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী (নাম প্রকাশে অনিচ্ছুক) বাস থামিয়ে সব যাত্রীদের তল্লাশি করার সময় সানোয়ার হোসেন নামে ব্যক্তির আচরণে কিছুটা সন্দেহ হলে তাকে ব্যাপক হারে তল্লাশি করা হয় এবং তার হেফাজতে রাখা ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, মোবাইল এবং টাকা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের জানমালের নিরাপত্তা দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব, র্যাব-১২ বগুড়া সব সময় প্রস্তুত।