বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে আগুন লেগে মুদি দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ভোর ৪টার দিকে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাসে সাথে ফায়ার সার্ভিস এর টিম আগুন নিভানোর কার্যক্রম শুরু করায় বড় ধরনের দূর্ঘটনা থেকে ব্যবসায়ীরা রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চাঁন মিয়া তালুকদারের মুদি দোকান, শহিদুল খাঁন ও বাবুল হাওলাদারের কাচামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, সোমবার ভোর রাতে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে একটি মুদি দোকানসহ ৩টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।