খুলনার ডুমুরিয়ার আমুড়বুনিয়া এলাকার দোয়ানিয়া খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে প্রভাষ বৈদ্য নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও বালু উত্তোলনের মেশিন(বেড) জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর নেত্বত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আমড়বুনিয়া গ্রামের প্রভাষ বৈদ্য ওই এলাকার সরকারি দোয়ানিয়া খাল হতে মেশিন দিয়ে অবৈধভাবে বাবু উত্তোলন করে এলাকায় নির্মাণাধীন একটি রাস্তার ঠিকাদারের কাছে বিক্রি করে আসছিলো।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড ঘটনাস্হলে হাজির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী প্রভাষ বৈদ্যকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এ ছাড়া বালু উত্তোলনকারি মেশিনটি স্হানীয় জনপ্রতিধির জিম্মায় রাখা হয়েছে। আদালত পরিচালনায় সহযোগীতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।