খুলনার পাইকগাছায় দেবব্রত দেবনাথ (৩৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাড়-লী গ্রামের মনসা দেবনাথের ছেলে। রোববার ভোর ৫ টার দিকে ইউনিয়নে কপোতাক্ষ বিলের ফাঁকা জায়গায় বিষপান করে ছটফট করছিল বলে প্রত্যক্ষ দর্শী খড়িয়াটি গ্রামের মো. রহমান জানান। তিনি জানান, ঐ সময় প্রতিদিনের ন্যায় রাড়-লীতে কাজে আসছিল। সে এ অবস্থা দেখে যুবককে চিনতে পারেন ও তার বাড়ীতে সংবাদ দেন। বাড়ীর লোকজন যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মৃত্যের ছোট ভাই বাদী হয়ে পাইকগাছা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন। যাতে উল্লেখ করা হয়েছে দেবব্রত মস্তিষ্ক বিকৃত ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।