বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎপৃষ্টে রুবেল হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত রুবেল হোসেন উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইড় গ্রামের আবদুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সারাদিন কাজের শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরেন রুবেল হোসেন। গত শনিবার রাতের খাবার খেয়ে রান্না ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত তার বাম হাতে বিদ্যুতস্পর্শ লেগে গুরুত্বর আহত হয়। তখন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।