মোংলায় হাত-পা বাঁধা অবস্থায় শাহারুল ইসলাম (২৮) নামের এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
একাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্রাহ্মন মাঠ এলাকার আঃ হাকিম হাওলাদারের বাড়ির পাশ থেকে উদ্ধার করে। চাঁদপাই ইউপি ২নং ওয়ার্ডের বাসিন্দা আঃ ছাত্তার শেখের ছেলে মোঃ আলমগীর শেখ ওই যুবককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন করে পুলিশকে জানান। পরে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।
শাহারুল ইসলাম বাগেরহাট জেলার হরিণখানা গ্রামের তানজিলুর রহমানের ছেলে। সাথে সাথেই মোংলা সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখ বাঁধা রশি ও টেপ উদ্ধার করেন। স্থানীয় আঃ হাকিম জানান, রাতে হয়তো কে-বা কারা মারধর করে হাত-পা বাঁধা অবস্থায় আমার বাড়ির পাশে ফেলে যায়। মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার বলেন, আমি এখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশে মানুষের ভীড় দেখি। মানুষের গোঙানির শব্দ শুনে তার কাছে গিয়ে রশি দিয়ে পিছনে হাত ও পা বাঁধা ও মুখে টেপ দেওয়া অবস্থায় এক যুবককে দেখতে পাই।
এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর শাহরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানা যাবে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেন জানান, তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের এখানে ভর্তি আছে। আমরা নজরে রাখবো।