কচুয়ায় পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল দুপুর ১টায় পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদেই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীজ ও প্রধান মুফতি.জামিয়া রাহমানিয়া আরাবিয়া,ঢাকা পীরে কামেল আল্লামা মুফতি মনসুরুল হক দ.ব.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহেদে আজম আল্লামা শামচুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. এর পোতা মুফতি উসামা আমীন, প্রতিষ্ঠাতা ,খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানা এবং পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ সরদার বজলুর রহমান,বিশিষ্ঠ সমাজ সেবক ও শিল্পপতি সরদার জাহিদুল ইসলাম,মুহতামিম, খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানা সরদার ইমরান হোসেন।