বগুড়ার গাবতলীতে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে ২ এপ্রিল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান। আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে স্কুলের নতুন ক্যম্পাসে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা আক্তার, সহকারি শিক্ষা অফিসার মোছাঃ খোরশেদা নাসরীন, গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, অবসরপ্রাপ্ত বিএডিসির উপ-পরিচালক আবদুল ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ, আবদুর রহমান, আনোয়ার হোনের, সমাজ সেবক, আবদুল খালেক, আবদুস ছোবাহান ছানা, স্বাগত বক্তব্য রাখেন। আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ রায়হানুল হক রানা।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মোজাইয়ানা বেগম, আতিকুর রহমান, শাকিরুল ইসলাম, মাহাতাব উদ্দীন ফারুক, মাসুদুর রহমান, আবদুল মতিন, আবদুস সবুর, শহীদুল ইসলাম, রিপা বেগম, শারমিন সুলতানা, ফাতেমা জিন্নাত, বিনা বেগম, মনিরা সুলতানা, মোস্তাহিদুল, মোজাহিদুল, শামীমা খাতুন, নাসরুল্লাহ লিপটন, হযরত আলী, সজিব আহমেদ, আবদুল কাদের, জিয়াউর রহমান, আবদুর রশিদ, শফিউল আলম প্রমুখ। শেষে প্রধান অতিথি নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান, ২০১৯ সালে আইডিয়াল কিন্ডার গার্টেন থেকে অংশ নেয়া প্রাইমারী সমাপনি (পিইসি) পরীক্ষার জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মননা ক্রেস্ট তুলেদেন ও পুরস্কার বিতরন করেন।