কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা হাইস্কুল মাঠে শনিবার দুপুরে অ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির গঠনকল্পে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান ফেসিবাদী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় ফাসিয়েছে বলে উল্লেখ করেন। এ ছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে রাজনৈতিক নামের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে উল্লেখ করেন। উদ্ভোদক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিআইপি শরিফুল আলম। আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ খান সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল মিল্লাত, কুলিয়ারচর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, আজহারুল ইসলাম লিটন প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।