বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিয়ালা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার শেরপুর উপজেলার ধুনকু-ি এলাকায় ঈদগাহ্ জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
২ এপ্রিল শনিবার দুপুরে র্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার(মিডিয়া) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় গ্রেফতারকৃত মাদক স¤্রাট সোহেল রানার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।