খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অমি ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের ভারত থেকে আমদানিকৃত ১৫০ প্যাকেজ সাব-মারসিবল পাম্প বেনাপোল বন্দর থেকে ভূয়া কাগজপত্র জমা করে সি এ- এফ এজেন্ট মেসার্স শাহ জালাল নামক একটি প্রতিষ্ঠান কাস্টমস এর সহযোগিতায় পণ্য চালানটি খালাস করে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগী অমি ইন্টারন্যাশনালের মালিক মোঃ আশরাফ হোসেন কাস্টমস কমিশনার বরাবর সহ কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও খোয়া যাওয়া পণ্য চালানটি এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে অমি ইন্টারন্যাশনাল এর মালিক মোঃ আশরাফ হোসেন এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,অমি ইম্টারন্যাশনাল ভারত থেকে ১৫০ প্যাকেজ সাব-মারসিবল পাম্প আমদানি করেন। যার মেনি ফিস নং-৪৭৪৫৭ এ-বি,তারিখ ২৮/১২২০২১। এল সি নং-২০২১২১০১০৩৫৫,ইউ এস ডলার-১৯৪০০। গত ০৬/০১/২০২২ তারিখে অমি ইন্টারন্যাশনাল এর মালিক মোঃ আশরাফ হোসেনের নিয়োগকৃত সি এ- এফ ছাড়াই মেসার্স শাহ জালাল এর মালিক মোঃ শাহ জালাল আমদানি কারকের অজান্তে সকল কাগজপত্র জাল জালিয়াতি করে কাস্টমস থেকে পণ্য চালানটি খালাস করে নিয়ে যায়।
বিষয়টি আমদানিকারক জানা’র পর গত ২০/০১/২০২২ তারিখে বেনাপোল বন্দর থানায় অভিযোগ, ২৭/০১/২০২২ তারিখে কাস্টমস কমিশনার সহ পরিচালক (ট্রাফিক) বেনাপোল স্থলবন্দর বরাবর লিখিত অভিযোগ করেন এবং ০২/০২/২০২২ তারিখে বেনাপোল বন্দর থানায় জিডি করেন। যার নং-৫৮।
উল্লেখ্য যে, বিষয়টি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের খবর জানতে পেরে ০৩/০২/২০২২ তারিখে বেনাপোল বন্দর থানা ও কেশবপুর থানা পুলিশ মেসার্স চৌধুরী ট্রেডার্স এর প্রোঃ আনন্দ চৌধুরী, কালিবাড়ি রোড, কেশবপুর, যশোরের দোকানে অভিযান চালিয়ে অমি ইন্টারন্যাশনাল নিয়োগকৃত সি এ- এফ মেসার্স জামান এন্টারপ্রাইজ এর প্রোঃ আসাদুজ্জামান মিন্টু ১০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে বাজার দর অনুযায়ী ৩৩ লক্ষ টাকার মালামাল ২২ লক্ষ টাকায় বিক্রয় করার অঙ্গীকারনামা উদ্ধার করে। কিন্তু আনন্দ চৌধুরী তখন ভারতীয় পণ্যের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এতে করে প্রতীয়মান হয় যে,সি এ- এফ এজেন্ট মেসার্স শাহ জালাল এবং জামান এন্টারপ্রাইজ এর মালিক দুইজনের যোগসাজশে পণ্য চালানটি খালাস হয়েছে।
এ ব্যাপারে অমি ইন্টারন্যাশনালের মালিক মোঃ আশরাফ হোসেন ১২/০২/২০২২ জড়িতদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় এজাহার দিয়ার পর এখনো পর্যন্ত অজ্ঞাত কারণে থানা পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নি।
গত ২০/০৩/২০২২ তারিখে আমদানিকারক ২০২১২১০১০৩৫৫ নং এল সি এর বিপরীতে ১৯৪০০ ডলারের সম্পূর্ণ টাকা পরিশোধ করে ২১/০৩/২০২২ তারিখে অরিজিনাল ডকুমেন্টস গ্রহণ করেছেন। অমি ইন্টারন্যাশনালের মালিক কোন প্রতিকার না পেয়ে গত ২৭/০৩/২০২২ তারিখে ভারত থেকে আমদানিকৃত ১৫০ প্যাকেজ সাব-মারসিবল পাম্প এর ক্ষতিপূরণ সহ সমূদয় অর্থ ফেরত পাওয়ার দাবীতে কাস্টমস কমিশনার, বেনাপোল কাস্টমস হাউস সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে এ প্রতিবেদকের কথা হয় বেনাপোল কাস্টমস হাউস শুল্কায়ন-৫ এর সহকারী রাজস্ব অফিসার আজি জিয়া সুলতানার সাথে- তার নিকট জানতে চাওয়া হয় এল সি এস ফরম এবং ইনসুরেন্সে এর কাগজপত্র ছাড়া ভূয়া কাগজপত্রে পণ্য চালানি ছাড়লেন কি করে ? তিনি জবাবে পুরো ঘটনা এড়িয়ে কমিশনারের সাথে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় এ প্রতিবেদকের বেনাপোল কাস্টমস শুল্কায়ন প্রকল্প-৫ এর রাজস্ব কর্মকর্তা হান্নান মিয়া (চঃদাঃ) এর সাথে। তিনি কোন জবাব না দিয়ে কমিশনারের সাথে যোগাযোগ করার কথা বলেন। কমিশনারের যোগাযোগ নাম্বার চাইলে তিনি নাম্বার জানেন না বলে জানান।
এ ব্যাপারে কথা হয় অমি ইন্টারন্যাশনাল এর মালিক মোঃ আশরাফ হোসেনের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান -আমি আমার এল সির পণ্য চালানটি ফেরত পাবার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে বারবার জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। বাংলাদেশ কমার্স ব্যাংক খুলনা শাখায় টাকা পরিশোধ করে আমি আমার ব্যাংক থেকে পণ্য চালানটির অরিজিনাল ডকুমেন্টস সংগ্রহ করেছি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই -বাচাই না করে আমার পণ্য চালানটি খালাস করে দিয়েছে। আমি আমার ক্ষতিপূরণ সহ সমূদয় অর্থ ফেরত না পেলে সংশ্লিষ্ট জালিয়াতি চক্েেরর বিরুদ্ধে কোর্টে মামলা করব।