কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে দ্রব্য মূল্য উর্দ্বোগতির প্রতিবাদে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাটস্থ বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গণ প্রতিকী অনাশন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি খান জুলফিকার আলী জুলু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য মো. সাইদুজ্জামান খান, জেলা বিএনপির সদস্য মো. আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, মুসা শেখ, আবদুল মালেক, শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দিন মিন্টু, আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম দিদার, শাহাবুদ্দিন ইজারাদার, আজিজুর রহমান, কবির শেখ, মো. খোকন, শাহানাজ পারভীন, মো. সিরাজুল ইসলাম, জাহান শিকদার, শাহাজান, নাসির শেখ, রবিউল ইসলাম রবি, মো. জাহিদুল ইসলাম, মো. সাগর হাওলাদার, রকিব শেখ, জাবের, সরদার শিহাব, হিরন, জামাল শেখ, যুবদল নেতা শফিকুল ইসলাম বাচ্চু, সেলিম চৌধরী, নাজমুল ফকির, সিরাজ উদ্দিন, মিজানুর রহমান, ছাত্রদল নেতা মাহমুদ আলম লোটাস, মহিলা নেত্রী মনিরা বেগম, শ্রমিকদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ।