খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডর ২২তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সভাপতিত্ব করেন অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নিত্যানন্দ মন্ডল। সঞ্চালনা করেন অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাহী কর্মকর্তা চিত্তরঞ্জন রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল মন্ডল, প্রধান শিক্ষক রনজিত রায়, সূর্যকান্ত সরকার, কালিদাস রায়, অজয় রায়, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, অগ্রগামীর সহ সভাপতি মো. ইব্রাহীম গাজী, সাধারন সম্পাদক সদানন্দ বিশ্বাস, শওকত আলী সরদার, গৌরদাস সরকার, সুশান্ত মন্ডল, মো. নুর ইসলাম গাজী, বিদ্যুৎ কুমার বিশ্বাস, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল ইসলাম, কুমারেশ মন্ডল, বিজন হালদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, অমৃতলাল সরদার সহ অগ্রগামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল সদস্যবৃন্দ।