বগুড়ার আদমদীঘিতে জমিজমা সংক্রান্ত জের ধরে ভাগিনার ছুরির কোপে মামা শিক্ষক আবুল কালাম আজাদের শরীর থেকে হাত-পা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভতি করায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘির উথরাইল গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও উপজেলার সান্তাহার পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ (৪৫) এর সাথে তার আপন ভাগীনা আনোয়ার হোসেন আনার জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছিলো। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ব্যাক্তিবগ নিয়ে উভয় পক্ষের সমঝোতার জন্য গত ১ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার সময় বসার দিন ধার্য করে। মিমাংসা না হওয়ায় সকল লোকজন চলে গেলে। ভাগীনা আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে মামা শিক্ষক আবুল কালাম আজাদের হাত পা সহ শরীর বিভিন্ন অংশে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে। শিক্ষকের চিতকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভাগিনা আনোয়ার হোসেন পালিয়ে যায়। আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। উপজেলা স্থাস্থ্য কমপ্রেক্ম এর কর্মরত চিকিৎসক বলেন, ছুরির কোপে আহত শিক্ষকের ডান হাত ও পা শরীর কুপিয়ে জখম করে। এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে কুপিয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আনোয়ার কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।