কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ৩১ মার্চ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির আয়োজনে দলিয় কার্যালয়ে সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলাম, বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারন সম্পাদক মোঃ আবদুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, বিএনপিনেতা আতোয়ার রহমান, আবু হাসনাত শাহীন, জুলফিকার আলী ভোটো, এসকান্দার আলী ময়না, আবদুল গোফ্ফার, আরিফুর রহমান, আনোয়ার হোসেন রানা, মোস্তফা কামাল কনক, শ্যামল তরফদার, নুর আলম, আবদুল মান্নান, মোশারফ হোসেন, যুবদলনেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোঃ দৌলতজ্জামান, হামিদুল হক শিলু, সেলিম রেজা, নিফুল, সাব্বির, ছনি, আব্দুল্লাহ, বিপুল, কৃষকদলনেতা মোঃ মতিউর রহমান মতি, চান মিয়া, সোহেল, ছাত্রদলনেতা আবদুল আলীম শাওন, আবদুল গনি, আবদুল ওহাব, কামাল উদ্দীন, আবদুল মোমিন, নাহিদ, মইনুল, রিয়াদ, সানোয়ার, শ্রমিকদলনেতা শফিকুল ইসলাম, আনিছার রহমান, জিল্লুর রহমান, বাবু মিয়া, মহিলাদলনেত্রী ববিতা, খুশি, সালমা প্রমুখ।