বাগেরহাটের শরণখোলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এপিসি প্রকল্প কতৃক আয়োজিত কিশোর কিশোরী ক্লাবের ক্ষমতায়নে প্রমিতমান পাঠসামগ্রীর উপর পিয়ার লিডারদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
ইউনিসেফ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল হাইর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিআরএফ প্রকল্পের শরণখোলা উপজেলা কর্মকর্তা মোঃ জুলহাজ মোল্লা, মাষ্টার ট্রেইনার মোঃ শরিফুল বাসার ও মাষ্টার ট্রেইনার মোঃ তোফাজ্জেল হোসেন।
শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনায় বিভিন্ন এলাকায় ৩০ সদস্য বিশিষ্ট ১০টি ক্লাব গঠন করা হয়। সেই ক্লাব পরিচালনার জন্য প্রতি ক্লাব থেকে ২ জন করে ১৪ জন কিশোরী ও ৬ জন কিশোর এ প্রশিক্ষণে অংশ নেয়।