খুলনার তেল, চাল, ডাল ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ডা. আবদুল মজিদ। সাবেক ছাত্রনেতা আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, এসএম এমদাদুল হক, সেলিম নেওয়াজ, শেখ আনারুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, লক্ষী রানী মন্ডল, আমিনুল ইসলাম, নাজীর আহম্মেদ, আসাদুজ্জামান ময়না, সরদার তোফাজ্জেল হোসেন, মো. আনারুল ইসলাম, সন্তোষ সরকার, বাবর আলী গোলদার, সুজিত মন্ডল, ফারুক আহম্মেদ, কাজী সাজ্জাত হোসেন মানিক, ছাত্রনেতা ফয়সাল রাশেদ সনি, মো. আনারুল ইসলাম, মীর উবাইদুল্লাহ, ছাত্রদলে সরজিৎ ঘোষ দেবেন ও সাদ্দাম হোসেন প্রমুখ। পরে সাংবাদিক জিএম মিজানুর রহমান, বিএনপি উপজেলা আহ্বায়ক ডাক্তার আবদুল মজিদকে পানীয় পান করিয়ে অনশন কর্মসূচি ভঙ্গ করেন।