খুলনার পাইকগাছায় এক বাড়ি থেকে এক রাতে এক সাথে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে কে বা কারা উপজেলার দক্ষিণ আমিরপুর বিশ্ব সানার গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়। বিশ্ব সানা জানায়, তার গোয়াল ঘরে ১১টি গরু বাঁধা ছিল। যার মধ্যে ১টি এড়ে গরু, ৩টি গাভী ও ৪টি বকনা গরু চুরি করে নিয়ে গেছে। অন্য ৩টি গরু দড়ি ছাড়া অবস্থায় বাড়ীর বাইরে দেখতে পায়। দড়ি ছাড়া গরু গুলে গোয়াল ঘরে উঠাতে যেয়ে অন্য কোনো গরু না পেয়ে সে নিশ্চিৎ হয় তার গরু গুলো চুরি হয়ে গেছে। গরুর গুলোর দাম প্রায় ৩ লাখ টাকা হবে বলে জানা যায়। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জিয়া বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে বলে এ ঘটনায় যারা জড়িত তাদের অতি দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে।