বাগেরহাটের চিতলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে বাল্যবিয়া প্রতিরোধ বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উস্থিত ছিলেন, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, সমাজসেবা অফিসার মো. শাহিন আলম, যুবউন্নয়ন অফিসার মো. সোহরাব হোসেন, চিতলমারী থানার এসআই রবি শঙ্কর, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মো. ইসমাইল হোসেন, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) মোছা: পারভিন খাতুন প্রমূখ।
এ সময় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা তার বক্তব্যে জানান, করোনাকালীন সময়ে বাল্যবিবাহ যথাযত ভাবে রোধ করতে না পারায় কিছু অসচেতন অভিভাবক তাদের ছেলে-মেয়েদের অপরিণত বয়সে বিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর কোন অভিভাবক যাতে এ জাতীয় বিয়ের সাথে জড়িত না হয় সেজন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।