পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. আঃ হামিদ আকন নামের এক কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মো.আঃ হামিদ আকনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে সম্পূর্ন বাড়ীতে আগুন লেগে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস এর সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়, এ সময় তাদের পালিত হাঁস-মুরগীগুলো জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস এর লিডার ফিরোজ আলম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই বাড়ীর রান্নাঘরের চুলা থেকে আগুন এর সূত্রপাত।