রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নৈহাটী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন শ্রাবণ ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান (১) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিধন্ধীতা করেছেন ৫নং শ্রীরামপুর কিসমত খুলনা ওয়ার্ডের সদস্য মো. আশাবুর রহমান ও তালিমপুর জয়পুর ও নিকলাপুর ৪নং ওয়ার্ডের সদস্য মো. মাহফুজুর রহমান মাহফুজ। এদিকে নৈহাটী ইউনিয়নের ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: রেশমা আক্তার ৭ ভোট পেয়ে মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। নিকটতম প্রতিধন্ধিতা করেছেন ১ ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা পারভীন। এ ছাড়া ইলাইপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান (২) নির্বাচিত হয়েছেন। এ-সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি সচিব মো. আশরাফুল ইসলাম, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, ইউপি সদস্য মো. মাসুম সরদার, ইলিয়াস শেখ, মো. বাবর আলী, মো. কামরুজ্জামান সোহেল, আবদুল রাজ্জাক শেখ, শেখ মাসুম, লিপিকা রাণী দাস, যুবলীগ নেতা, শেখ সাগর, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মাহমুদুল হাসান শামিম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।