কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা স্কুল এ- কলেজের নবম শ্রেণী পড়-য়া এক ছাত্র (১৪) কে উত্ত্যক্ত করার অভিযোগে গত মঙ্গলবার ছাত্রীর মা জহুরা খাতুন বখাটে আরিফ মিয়াকে প্রধান আসামি করে নিকলী থানায় একটি অীভযোগ দায়ের করেন। জানাগেছে, জারইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণ হাটি গ্রামের ফুলু মিয়ার বখাটে পুত্র আরিফ মিয়া ও তার বখাটে বন্ধুরা ঐ ছাত্রীকে স্কুলে আসা ও যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রায়শই ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় গত সোমবার সকাল ৮টার দিকে আরিফ মিয়া ও তার বন্ধুরা স্কুল ছাত্রীর বাড়িতে এসে হুমকী দিয়ে যায়। এতে স্কুল ছাত্রীর ছোট বোন রাব্বানা আক্তার (৩) ও তার মা জহুরা আক্তার (৩৫) আহত হয়। ঐ স্কুল ছাত্রীর মা জহুরা আক্তার দাবী করেন, আরিফ মিয়া ও তার লোকজন এলাকার প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে মেরে ফেলার হুমকী দিয়ে আসছে। স্থানীয়ভাবে বিচার না পেয়ে গত মঙ্গলবার ছাত্রীর মা জহুরা আক্তার বাদী হয়ে আরিফ মিয়াকে প্রধান আসামি করে আরো কয়েক জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। নিকলী থানার ওসি মুনসুর আলী আরিফ বলেন, এই বিষয়ে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।