চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও গত ২৮ তারিখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ বামগনতান্ত্রিক জোটের অর্ধদিবস শান্তিপূর্ণ হরতালে সারাদেশে পুলিশের হামলা, লাঠিচার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনের খুলনার পাইকগাছা উপজেলা কমিটির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে পুরানো পরিবহন কাউন্টার চত্তরে উপজেলা কমিটির সভাপতি কমঃ অ্যাড. প্রশান্ত মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর কমিটি সাধারন সম্পাদক কমঃ অ্যাড. নিত্যানন্দ ঢালী। রবীন মন্ডল সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীন কমিউনিস্ট নেতা কম. গুলজার রহমান, উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমঃ অমল কৃষ্ণ মন্ডল, রামপ্রসাদ সাধু, শিশির সরকার, আ. রাজ্জাক, কুমার প্রিন্স, শংকর মন্ডল, মুজিবুর রহমান বুলি, আ. খালেক, আকবর ঢালী, মৃনাল বাছাড়, ইমরান হোসেন, হাফিজুর গাজী, তপু গাজী, হুজাইফা ইসলাম, তরিকুল ইসলাম ও সাব্বির সরদার প্রমুখ।