কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহায়তায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়নাধীন এনহ্যানন্সিং রেজিলিয়েন্স অব কোস্টাল কমিউনিটিস (ইআরসিসি) প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করার লক্ষ্যে কয়রা উপজেলায় গত ২৭ ও ২৮ মার্চ মহারাজপুর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ১১৭ টি পরিবারের মাঝে ২০০০ লিটারের বৃষ্টির পানি সংরক্ষণ উপকরণ (ওয়াটার পলিমার ট্যাংক) বিতরন করা হয়। এ ছাড়া বিতরণের পর পরই উপকারভোগীদেরকে বৃষ্টির পানি সংরক্ষণ উপকরণ সংযোজনের জন্য প্রয়োজনীয় মালামাল ও সংযোজন করে দেওয়া হবে। লবণাক্ততার জন্য যে সকল এলাকায় সুপেয় পানির সমস্যা চরমে, সেই এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিতরণের সময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, অভিযোগ প্রদান পদ্ধতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন কনর্সান ওয়ার্ল্ডওয়াইড এর প্রোগ্রাম ম্যানেজার মশিউর রহমান, সুশীলনের প্রকল্প ম্যানেজার শঙ্কর কুমার দাশ, উপজেলা কর্ডিনেটর মোঃ আবদুর রহিম প্রমুখ। উল্লেখ্য সুশীলন খুলানা জেলার কয়রা ও দাকোপ উপজেলার ছয়টি ইউনিয়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর কারিগরি সহায়তায় ও কোইকা ( কোরিয়ান ইন্টারন্যশনাল কোঅপারেশন এজেন্সি) এর আর্থিক সহায়তায় উপকুলীয় অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার মাধ্যমে রেজিলিয়েন্স বা টিকে থাকার কৌশল বৃদ্ধির জন্য এই প্রকল্প বাস্তবায়ন করছে। গত সোমবার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল ট্যাংক বিতরণ কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়াম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল্লা আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল। উদ্বোধন অনুষ্ঠানে জাননো হয় ওই পানির ট্যাংকের মাধ্যমে প্রতিটি পরিবারের ৪ থেকে ৫ মাসের জন্য নিরাপদ পানীয় জলের সংস্থান হবে।