জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে কেক কাটা,দোয়া মাহফিল, শিশুদের কবিতা আবৃতি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।
মঙ্গলবার সকালে ইউপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন ও কেক কাটেন ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ: গফফার গাজী,মো: আমজাদ ফকির, মো; লুৎফর মোড়ল, হাবিবুর রহমান খান, দেবাশিষ মন্ডল, আবু সুফিয়ান, নাজমুল হোসেন বকুল, আসমা পারভীন, আরজিনা বেগম প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক সমরেশ রায়, বিশ্বজিৎ রায়, হুমাউন কবির, নিগার সুলতানা যুথি, নাজমা বেগম, ইউপি সচিব শ্রীধাম, ছাত্র নেতা গাজী সোহেল আহম্মেদ লিটন প্রমুখ। ইউপি চেয়ারম্যান কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করেন।