কেশবপুর প্রেসক্লাবে ক্যারামবোর্ড টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে সোমবার রাতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনালে আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি আবদুল করিম-সুশান্ত মল্লিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে এদিন চ্যা¤িপয়ন ও রানার্স আপ জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশেক সুজা মামুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।
পরে অতিথিবৃন্দ আন্ত: ক্যারামবোর্ড টুর্নামেন্টে চ্যা¤িপয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি ও রানার্স আপ আবদুল করিম-সুশান্ত মল্লিক জুটির হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া এ খেলার সেরা দর্শকের পুরস্কার পান প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হাই সিদ্দিকী।