গতকাল সকাল ১১টায় তেরখাদায় উপজেলা র্নিবাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মৎস্য কর্মকর্তা দীপংকর মন্ডল, ওসি (তদন্ত) মোঃ মাসুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন, শেখ মহাসিন, মোঃ বুলবুল, দোলেনা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।