পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন অডিটরিয়ামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, সাংবাদিক ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, যুদ্ধকালীন বেসামরিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাঁন এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো.গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতী, বন্দর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহামুদুর রহমান চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রশিদ মাস্টার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. এহসাম হাওলাদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল, প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক হাওলাদার ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্ছু হাওলাদার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মজিবুর রহমান চৌধুরী, মো. শামসুউদ্দিন হাওলাদার ও মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, চাকুরীর সুবাদে আমি দেশের বিভিন্ন উপজেলায় গিয়েছি সে সকল উপজেলায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের মধ্যে কিছু না কিছু পরস্পর বিরোধী বক্তব্য লক্ষ্য করেছি। শুধু এ উপজেলায় এসে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহাবস্থান এ বিষয় আমাকে অভিভূত করেছে। ভিন্ন ভিন্ন দল মতের মাণুষ থাকা সত্বেও এখানে সকলের ঐক্যবদ্ধতা দেখে মনে হয় এ উপজেলাটি দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে অনেক ভালো। এটি দেশের একটি মডেল উপজেলা ধরা যায়। এখানে এমনকি ম্যাজিক আছে যা আমাকে বললে আমি দেশের অন্য যে কোন স্থানে সেটি অ্যাপ্লাই করতে পারি। দেশে নানা সময়ে নানা উত্তরণে সকলে এক হয়ে কাজ করছেন। তা এ উপজেলায় না আসলে বোঝা যায় না। তবে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে ২০৪১সালে উন্নয়নশীল দেশ তথা সোনার বাংলা গড়তে সকলে সকলের স্থান থেকে কাজ করার আহবান জানান তিনি।
এ ছাড়াও আসন্ন রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী কৃত্তিম সংকট তৈরী করে ফায়দা নিতে না পারে সে জন্য ব্যবসায়ীনেতাদের প্রশাসনকে সহায়তা করা এবং করোনা কালে শিক্ষার্থীদের যে অপুরনীয় ক্ষতি হয়েছে সে সংকট কাটিয়ে উঠতে চাকুরী মনোভাবের বাইরে এসে আন্তরিক হয়ে শিক্ষার্থীদের পাঠ দানে শিক্ষকদের আন্তরিক হওয়ার জন্যও আহবান জানানো হয়।