দিঘলিয়া থানা পুলিশ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।
এলাকাবাসী ও দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকালে দেয়াড়া গ্রামের জ্ঞানীমোড় এলাকার ইয়ারুপ বিশ্বাসের পুত্র শান্ত বিশ্বাস (২০), সিরাজ সরদারের প্ত্রু মুন্না আহসান (১৮) ও মিজানুর রহমান বাওয়ালীর পুত্র বিল্লাল হোসেন (২২) জনৈক স্কুল ছাত্রী (১২) কে রাস্তা থেকে তুলে নিয়ে জোর পূর্বক দেয়াড়া পূর্ব পাড়া নাককাটি খাল পাড় এলাকার এক নির্জন বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে দেয়াড়া গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। খুলনা এএসপি সার্কেল রাজু আহম্মেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও দিঘলিয়া থানা পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স অপরাধীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীরা ধর্ষণের কথা স্বীকার করেছে। এ রিপোর্টে লেখা পর্যন্ত থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানোর জন্য মহামান্য আদালতে হাজির করা হতে পারে।