দিঘলিয়া পুলিশ সেনহটি বাজার থেকে জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রোববার সকাল ৯ টার দিকে ডাল কেনার উদ্দেশ্যে দুই যুবক সেনহাটি বাজারের দোকানদার আমির হোসেনের দোকানে যায়। তারা ১শ টাকা কেজি দর হিসেবে ১ কেজি ডাল ক্রয় করে এবং দোকানদার আমির হোসেনকে ১ হাজার টাকার ১টি নোট দেয়। দোকানদার আমির হোসেন টাকা হাতে নিয়ে দেখে সন্দেহ হয় এবং একে একে লোকজন জড়ো হয়ে গেলে দিঘলিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ওসি তদন্ত রিপন কুমারের সহযোগিতায় এএসআই মফিজুল ইসলাম, সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিপুণ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ১টি এক হাজার টাকার জাল নোটসহ মোঃ বাবু (৪২) ও রিমন ( ৩২) কে আটক করে দিঘলিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জাল টাকার ব্যবসার সাথে জড়িত থাকার কথা আটককৃতরা স্বীকার করে। এরিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।