রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা ৩নং ওয়ার্ড কৃষক লীগের আয়োজনে রোববার বিকেল ৫টায় জাবুসা চৌরাস্তার মোড় এলাকায় আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আ. মান্নান শেখ। ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগ নেতা, মো. রবিউল ইসলাম লিটু, কৃষক লীগ নেতা, এস এম নূর মোহাম্মদ টুলু, উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহবায়ক মো. আবদুল মান্নান (সামন্তসেনা), উপজেলা কৃষক লীগের সদস্য এস এম তারেক, মো. নজরুল ইসলাম, মো. রনি, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদুল হাসান শামিম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন, শেখ সাগর, ফেরদৌস হাসান, আকরাম হাওলাদার, মনিরুল ইসলাম, রিদয়, আলম বিশ্বাস, মো. মনির, মো. নওশের শিকদার, মো. মাসুদ রানা, মো. রবি, মারুফ গোলদার, উজ্জ্বল রুদ্র, তারিকুল ইসলাম খোকন, মিকাঈল মল্লিক, ফেরদৌস, মোজাহিদুল ইসলাম, হারুনার রশিদ, মো. হোসেন শেখ, মো. বাবু মল্লিক, মহিলা নেত্রী তাহেরা, সম্পা রায়, মিমি, রিদয় প্রমুখ।