খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাটের মুলঘর এলাকার কাকডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ফকিরহাট মডেল থানার কনস্টেবল মোঃ ইলিয়াচ হোসেন (৫৩)। রোববার(২৭ মার্চ) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ফকিরহাট থানার ওসি জানান, পুলিশ সদস্য ইলিয়াস হোসেন একটি পালসার মোটরসাইকেল নিয়ে ফলতিতার দিকে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয় পথচারীরা জানান, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পরিবহনের চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।