কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণ চন্দ্র বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যে সব পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা থেকে বিন্দুমাত্র পিছ পা হবো না। তিনি দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাবু সমরেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতার জয়ন্তি ও গাজীরহাট ও হামিদপুর ইউনিয়নের একই পরিবারের নির্বাচিত দুই চেয়ারম্যানের গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম (ঠান্ডু) ও কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলি বেগম, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন যুব লীগের আহ্বায়ক মোঃ হামিম মোল্লা।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমাদের পরিবারের ঐতিহ্য ও ঐক্যকে অটুট রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দুই ইউনিয়ন থেকে সন্ত্রাস ও মাদকমুক্ত গাজীরহাট ও হামিদপুর ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমরা আমাদের এ প্রত্যয় থেকে একটুও পিছপা হবনা।এ সময় এ অনুষ্ঠানে দুই ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দুই চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে এলাকার শিল্পীরা দেশাত্মবোধক ও লোকগীতি পরিবেশন করেন।