বাগেরহাটের মোল্লাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বেসরকারি সংগঠন উদ্দীপনের পক্ষ থেকে 'বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি কর্মসূচি ২০২২' এর আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার দুপুরে উদ্দীপনের মোল্লাহাট শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উদ্দীপনের পিরোজপুর জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইমাম হোসাইন, টুংগীপাড়া আঞ্চলিক ব্যবস্থাপক জুবায়ের মুসলিম রুবেল, মোল্লাহাট শাখা ব্যবস্থাপক শওকত আলী খান, কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক রক্তিম ঢালী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।