মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পেশাজীবি সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে
গুটুদিয়া ইউনিয়নের কিশলয় বিদ্যানিকেতনে বিনামূল্যে এ রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কার্যক্রমটির ভার্চুয়ালী উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃ রশীদ মোড়ল।
সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সাধারণ সম্পাদক, শামীম আহমেদ বাপ্পি ও সহ সভাপতি পিন্টু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সবুজ মাহমুদ সবুর ও কনিকা বিশ্বাস।
কিশলয় বিদ্যানিকেতনের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকার সকল মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে কার্যক্রমটি পরিচালনা করেন
বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আসফাকুর রহমান রাজিব,
মোঃ ইয়াছিন মোল্লা, এফ এম আজিজুর রহমান, মোঃ ইমরান শেখ, সৌরভ, মিজানুর রহমান সানা, মিজানুর রহমান গাজী,
মোঃ মাহমুদুল হাসান সানা, মোঃ মেহেদী হাসান লিমন ও গুটুদিয়া ইউনিয়নের পেশাজীবি ও স্বেচ্ছাসেবীবৃন্দরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন কিশলয় বিদ্যানিকেতন ও গুটুদিয়া ব্লাড ডোনার্স ক্লাব।