২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, দপ্তর সম্পাদক মো. আক্তার ফারুক, উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রুহুল আমিন রবি, আ'লীগ নেতা, সৈয়দ নাসির হোসেন সজল, মো. ফরিদ শেখ, মহিলা নেত্রী রুনা, মো. জ্যাকি ইসলাম সজল, আব্দুস সালাম শেখ, সিদ্দিক শেখ, হারুন শেখ, মামুন শেখ, নাজির শেখ, আফজালুল হক, মোস্তাক শেখ, ইউপি সদস্য মো. আশাবুর রহমান, মো. মাহফুজুর রহমান মাহফুজ, মো. মাসুম শেখ, রিনা পারভীন, লিপিকা রাণী দাস, আব্দুল জব্বার হাওলাদার, ইসহাক শেখ, এস এম তারেক, জিয়া উদ্দিন, মাহমুদ হাসান শামিম, আব্দুর রশিদ শেখ, পি কে দাস, হাফিজ শেখ, জাকির হোসেন রাজু, মেহেদী হাসান, লিটন শেখ, ওলিয়ার রহমান, শাহনেওয়াজ হোসেন মিলু, সজিব শেখ, আনোয়ার হোসেন প্রমুখ। এদিকে, রূপসার সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় স্কুলের মাল্টিমিডিয়া ক্লাস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। স্কুলের প্রধান শিক্ষক মো. হায়দার আলী ও সহকারী শিক্ষক প্রদীপ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আক্তার ফারুক, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রুহুল আমিন রবি।ইউপি সদস্য ও মহিলা নেত্রী রিনা পারভীন। আওয়ামীলীগ নেতা, মো. ফরিদ শেখ, ইউপি সদস্য মো. মাসুম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জ্যাকি ইসলাম সজল সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী। অপরদিকে, রূপসা ইমারত ইউনিয়ন: রূপসায় ২৬শে মার্চ মহান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল ৯টায় রূপসা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় উক্ত ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকরাম হোসেন মন্টু, জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সুলতান মোল্লা, পূর্ব রূপসা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আরিফুর রহমান, উক্ত ইউনিয়নের সহ-সভাপতি ওলিউল্লাহ রাজু, সহ-সভাপতি গোলাম রসুল, যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক তুহিন শেখ, যথাক্রমে-আমির আলী, আবেদ শেখ, তৈয়ব আলী শেখ, ঝর্না, বিউটি, বৃষ্টি, সালমা, মনোয়ারা, পারভীন, সেতারা, রাবেয়া প্রমুখ।
রূপসা মাঝি ইউনিয়ন: রূপসায় ২৬শে মার্চ মহান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল ৯টায় পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত ট্রলার মাঝি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জাতির সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মো. তারেক আজিজ, রূপসা পুলিশ ফাঁড়ির টু আইসি মো. শাহাবুদ্দিন, মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজা মাহমুদ বেপারী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত বেপারী, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, সংগঠনের সহ-সভাপতি আইয়ুব আলী ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত মুন্সি, সাংগঠনিক সম্পাদক ফজর আলী মাতুব্বর, কোষাধক্ষ্য ইব্রাহিম শিকদার, প্রচার সম্পাদক আমির হোসেন, মোয়াজ্জেম, সাহেব আলী, হালিম, রূস্তম, খোকন হাওলাদার, ভোলা, শাহিন, ইউনুস শেখ, রেজাউল বেপারী, শামীম, মজিবর, আলী হোসেন, বাবুল চৌকিদার, রাসেল, দেলো, মুহিদ, রিয়াজ, জলিল, হান্নান, রূহুল, মতি, মিলন, শফিক, জাকির, জামাল গাজী, উতার উদ্দিন, মো. সেলিম বেপারী, রজব বেপারী, মো. সুমন, শেখ হৃদয়, শুকুর আলী মাতুব্বর, মনির বেপারী, সিদ্দিক বেপারী প্রমূখ।