কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে। প্রতুষ্যে ৩১ বার তপোধ্বনি, সূযোর্দয়ের সাথে সাথে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তপক অর্পণ। গতকাল সকাল ৮ টায় জিসি পাইলট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে পুলিশ, আনসার, ভিডিপি, গালর্স গাইড, স্কাউট ও শিশুদের কোচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অডিটরিয়াম সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আহসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান সহকারী কমিশনার ভূমি প্রীতি লতা বর্মন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার ইনচার্জ মোঃ মুনসুর আলী আরিফ, মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, অ্যাডভোকেট মানিক মিয়া, মোহাম্মদ আহাম্মদ আলী প্রমুখ। বিকাল ৪ টায় নিকলী শেখ রাসেল মিনিস্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা উপজেলা পরিষদ একাদশ বনাম মুক্তিযোদ্ধা একদাশ খেলা অনুষ্ঠিত হয়েছে।