কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিনএপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের নির্দেশে শনিবার বিকেল ৫ টায় সরারচর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন। এ সময় বিনএপির আলোচকরা বলেন, আওয়ামী সরকার বাকশালি কায়দায় বিনএপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া এই দেশে সুষ্ঠ শাসন ব্যবস্থা কায়েম হবেনা বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা বিনএপি সদস্য সচিব মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ আবুল বাশার খান সুমন, হিলচিয়া ইউনিয়ন বিনপি সভাপতি মোঃ আলমগীর কবির উপজেলা ছাত্রনেতা শাহরিয়ার রহমান শামীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি প্রমুখ।