খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। উপজেলায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে মাল্যদান, আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন ওসি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবদুর রাজ্জাক মলঙ্গী। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, মিজানুর রহমান মিজান ও জগদীশ রায় প্রমুখ। উপজেলা প্রশাসন ও অন্যান্য সংগঠনের পাশাপাশি প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু সহ অন্যান্য সদস্য উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি ২৬ মার্চ প্রভাতে পুষ্পঅর্ঘ্য নিবেদন করেন। উপজেলার লতায় ইউপি ভবনে আলোচনাসভায় ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্যে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল। লস্কর ইউপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কে এম আরিফুজ্জামান তুহিন। গড়ইখালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জি এম আবদুস সালাম (কেরু)। বক্তব্য রাখেন ইউপি সদস্য ও সুধীসমাজ।