গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত ৬টি ইউনিয়নে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে ঘাগটিয়াস্থ প্রয়াত নেতা হান্নান শাহ্’র বাড়ি আঙ্গিনায় গত ২২ মার্চ শুরু হওয়া সম্মেলনে প্রতিটি ইউনিয়ন কাউন্সিলে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার সনমানিয়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত নতুন সভাপতি- তৌহিদুল ইসলাম তপন মেম্বার, সাধারণ সম্পাদক- ফারুক সরকার। রায়েদ ইউনিয়নের সভাপতি- মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম বাদল। বারিষাব ইউনিয়নের সভাপতি- মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক- আবুল কাশেম মাষ্টার। সিংহশ্রী ইউনিয়নের সভাপতি- মানসুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোকসেদ খান। চাঁদপুর ইউনিয়নের সভাপতি- নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক- সোলায়মান মোড়ল। কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি- অ্যাডভোকেট লুতফর রহমান, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম মোল্লা।
শুক্রবার অনুষ্ঠিত কড়িহাতা ইউনিয়ন বিএনপির সম্মেলণে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীন নেতা অ্যাড. সোলায়মান দর্জী, আবদুল করিম বেপারী, আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন, সোলায়মান মোল্লা, অ্যাড. আবু তাহের নয়ন, যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইমরা হোসেন শিশির প্রমূখ।
পর্যায়ক্রমে আগামী ৩০ মার্চের মধ্যে বাকী ৫টি ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে উপজেলা বিএনপি সূত্র জানায়।