ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় যথাযথভাবে পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ)মহান স্বাধীণতা ও জাতীয় দিবস--২০২২’র সকালে সূর্যোদয়ের সাথে সাথে আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। তারপর আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন আশুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, বিএনপি, যুবদল, আশুগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ফিরোজ মিয়া সরকারি কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ্এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি। প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ আমরা মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছেন এবং ভবিষ্যতেও সম্মানিত হবেন।